বিশ্বনাথে অসুস্থ শিক্ষককে প্রবাসীদের আর্থিক অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে এক অসুস্থ প্রাক্তন শিক্ষকের সুচিকিৎসার জন্য সূদূর প্রবাস থেকে ৫ যুক্তরাজ্য প্রবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন। বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অসুস্থ লিয়াকত আলীর সুচিকিৎসার জন্য তারা ১৫ হাজার টাকা প্রদান করছেন।
ডেইলি বিশ্বনাথ ডটকম’র ব্যবস্থাপনায় রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক আনুষ্ঠানিকভাবে অসুস্থ শিক্ষক লিয়াকত আলীর বাড়ীতে গিয়ে তার হাতে অনুদানের টাকার চেক তুলে দেন।
ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, আবদুস সালাম মুন্না, জামাল মিয়া, আবুল কাসেম, শিক্ষানুরাগী জহুর আলী, তৈমুছ আলী, আহমদ আলী, আনহার আলী, শরিফউদ্দিন, মতছির আলী প্রমুখ।
অর্থদাতা হলেন- যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ, মদরিছ আলী মফজ্জুল, কদর উদ্দিন, গোলজার আহমদ, আখলুছ আলী।


