বিশ্বনাথে ছাত্রলীগের মিছিল-সভা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৩:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথে ছাত্রলীগ মিছিল ও সভা করেছে। বুধবার বেলা ২টায় উপজেলা সদরের বাসিয়া সেতুর সামন থেকে মিছিলটি বের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে আবারও বাসিয়া সেতুর ওপর সভায় মিলিত হয়।
বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সদস্য শাহ রুবেল আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য কাওছার আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল করিম মঞ্জুর, বিশ্বজিৎ দে,রিপন, উপজেলা প্রজন্মলীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল, উপজেলা ছাত্রলীগ নেতা লিটন দে, রাসেল আহমদ, বিশ্বনাথ ইউপি ছাত্রলীগের আহবায়ক রাজু খান, যুগ্ম-আহবায়ক শাহ সুজা, মোবারক হোসেন, সাদেক মিয়া, রামপাশা ইউপি ছাত্রলীগের সভাপতি আরব শাহ, খাজাঞ্চি ইউপি ছাত্রলীগের সভাপতি এনাম আহমদ, অলংকারি ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, দশঘর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, লামাকাজি ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, মাসুম আহমদ, আবুল হাসান, আনহার মিয়া, জুনেদ মিয়া, মুজিবুর রহমান, নোমান আহমদ, নাসির উদ্দিন, মুহিব আহমদ, ফয়ছল মিয়া, রায়হান আহমদ, রুবেল মিয়া, শফিক আহমদ, কাওছার মিয়া, সালেহ আহমদ,একরাম আলী, দুদু মিয়া, শহিদুল ইসলাম, অপু, কবির আহমদ, আবদুল হামিদ, হাবিবুর রহমান, নাজমুল, আফজল, রাসেল, মাহবুব, রাজিব, পাপ্পী, সাইদুল,আবদুল্লাহ, হাসান, খালেদ, রায়হান, সৌরভ, অমিত, রাজন, বিরেন্দ্র, মহসিন, সায়েব আলী, আশরাফ আহমদ, জাকির, রহিম, পারভেজ, সোহাগ, ইমন, আমজাদ, নাজিম, শফু, আয়ুবুল, শহিদ, মোসাদ্দিক, লুৎফুর, শরফ প্রমূখ।


