বিশ্বনাথে প্রবাসী আ’লীগ নেতাকে দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫ ইং, ৭:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা জামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে দৌলতপুর ইউনিয়ন যুবলীগ। এ উপলক্ষে সোমবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা জামাল হোসেন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল হক, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছালিক মিয়া, সাধারন সম্পাদক রাসেল আহমদ, যুবলীগ নেতা শফিউদ্দিন ফটিক, মুহিন আহমদ সেপুল, স্বেচ্ছাসেবকলীগ নেতা বদরুল ইসলাম মহসিন।এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা লিটন মিয়া, মহিবুল হক, মুতলিব মিয়া, তরুণলীগ নেতা খলকু মিয়া, ছাত্রলীগ নেতা রাজু আহমদ, আশরাফ আলী, আমজাদ হোসেন, শেখ সোহাগ, সাহনাজ, মেহেদি, আব্দুর রহিম, পারভেজ আহমদ, শাহিনুর রহমান, রায়হান আহমদ, শেখ সানি প্রমুখ।


