বিশ্বনাথে বিএনপি নেতা সাজিদ আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৫:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, যুক্তরাজ্য প্রবাসী সাজিদ আলীর জানাযা বুধবার দুপুর ২টায় উপজেলার তাকিকোনা ঈদগাহে আরাফাতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজের ইমামতি করেন বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম আবুল হাসান শাহ বায়োজিদ। নামাজে অন্যদের মধ্যে অংশ নেন রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মুল আলী, প্রবীণ মুরব্বী ও বিশিষ্ট রাজনীতিবীদ আফসর মিয়া মাস্টার, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমেদ এ্যাডভোকেট, বিশ্বনাথ উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ সভাপতি আবুল কালাম কছির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সহ সভাপতি শাহ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আওয়ামী লীগ নেতা ছয়ফুল হক চেয়ারম্যান, ডা. আসাব উদ্দিন আছকির, গহরপুর মাদ্রসার মুহতামিম মুসলেহ উদ্দিন রাজু, নাজিরবাজার মাদ্রাসার মুহতামিম জাহেদ হাসান, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, আওয়ামী লীগ নেতা শাহ ফয়েজ আহমদ সেবুল, মাসুক মিয়া, ফখর উদ্দিন, শাহিদুল ইসলাম শাহিদ, বিএনপি নেতা জালাল আহমদ, জামাল আহমদ, আসাদুজ্জামান নুর আসাদ, আখতার আহমদ, আবদুল মান্নান রিপন, যুবদল নেতা আবুল কালাম রুনু, তানভীর আহমদ, ছাত্রলীগ নেতা সিতার মিয়া, মুজিবুর রহমান মনজু, শাহ বুরহান আহমদ রুবেল, শাহ সাইদুল ইসলাম সুজা, ছাত্রদল নেতা হুসাইন আহমদ প্রবেল, তানিমুল ইসলাম, ব্যবসায়ী হাফিজ খলিলুর রহমান, জাহাঙ্গীর আহমদ প্রমুখ।পরে তাঁতিকোনায় মরহুম সাজিদ আলীর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।


