বিশ্বনাথে যুব দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
যুব উন্নয়ন অফিস সহকারী রফিক মিয়া ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন। উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রশিক্ষিত আত্মকর্মী মো. চান মিয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রশিক্ষনার্থী অগ্রহগামী যুব সমবায় সমিতির সভাপতি মো. আবু তৈয়ব, সচেতন মহিলা উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক লোভনা বেগম, প্রশিক্ষিত যুব আব্দুল হেকিম।
এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী, যুব উন্নয়ন অফিস সহকারী শিরিনা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বসত বাড়ীতে সবজি চাষে প্রশিক্ষণার্থী ৪০জন ও পোষাক তৈরী ৪০জনকে সনদ ও মৌচাক সমাজ কল্যাণ সংস্থা এবং সচেতন মহিলা উন্নয়ন সমিতিকে অনুদানের দুইটি চেক ও যুব ঋণের দুইটি চেক প্রদান করা হয়।


