বিশ্বনাথে লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকলীগের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫ ইং, ১২:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকলীগের কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা শনিবার রাতে উপজেলা সদরের নতুনবাজারস্থ অটোরিক্সা স্ট্যান্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শ্রমিকলীগ নেতা মুহিবুর রহমান গোলাপের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচারলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী আমির আলী, সাবেক সভাপতি সাধন চন্দ্র দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা তুরন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলার আওয়ামীগের সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিন মাস্টার, আওয়ামীলীগ নেতা আবুল খয়ের লালা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা জুনাব আলী, আব্দুশ শহিদ, উপজেলা শ্রমিকলীগ নেতা ফজর আলী, তাজির আলী, আজাদ মিয়া, আমির আলী, হারান কুমার দে, আখলুছ আলী, আব্দুল জলিল, যুবলীগ নেতা আবুল হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মুহিবুর রহমান গোলাপকে সভাপতি ও তুরন মিয়াকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, জুয়েল মিয়া, নির্বাহী সম্পাদক শাহিন মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক মনির হুসেন, আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক সুমন, শাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুকুল মালাকার নকুল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ উন্নয়ন সম্পাদক উকিল দাস, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মখলিছ মিয়া, কার্যনির্বাহী সদস্য ইমরান আহমদ, আখতার মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল আলী, মহসিন আলী, রাকিব মিয়া, জাকির হোসেন, শিল্টু দেব, বাদশা মিয়া, আব্দুল আহাদ, বাদশা মিয়া, রফিকুল ইসলাম খালেদ, জাকির মিয়া, দিলিপ বাবু, জমির আলী, কাওছার আহমদ।


