বিশ্বনাথে সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ৩:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ভূমি কমিশনার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে ও এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতির নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মণ চন্দ্র বণিক, বিআরডিভি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি সভাপতি আবু তৈয়ব, মাহতাবপুর মৎস্য আড়ৎ ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মাহবুবউল হক মুল্লা, ইউনিটি ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, জন কল্যাণ সমবায় সমিতি সাধারণ সম্পাদক তাপস তালুকদার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মোহাম্মদ আলী শিপন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন,ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, জাপা নেতা এ.কে.এম দুলাল, জয়নাল আবেদীন, ফিরোজ আলী, সুহেল আহমদ তাজ।
এদিকে র্যালীতে অগ্রগামী গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি, আদর্শ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতি, মাহতাবপুর মৎস্য আড়ৎ বহুমুখী সমবায় সমিতিসহ ২২টি সমিতি ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক/শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা সালমান আহমদ ও গীতা পাঠ করেন বাবুপ্রান্ত দে। আলোচনা সভা শেষে সমিতির শ্রেষ্ঠ ৫টি প্রতিষ্ঠানকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।


