বিশ্বনাথ জেল হত্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫ ইং, ৫:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৮০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জেল হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের সভাপতিত্বে ও সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের পরিচালায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, শাহ ফয়েজ আহমদ সেবুল, আইন বিষয়ক সম্পাদক সফিক উদ্দিন স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়ন্ত আর্চায্য, সহ-দপ্তর সম্পাদক তপন দাশ, উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, বিশ্বনাথ ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, জেলা কৃষকলীগ নেতা সাইদুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বুরহান উদ্দিন রুবেল, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ নেতা বিমল দাশ, নুরুল ইসলাম, ফজলু মিয়া, শামছুল ইসলাম সুফি, রফিক মিয়া, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, কৃষকলীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আরশ আলী, ফজর আলী, তাজির আলী, আরান দেব, আজাদ আহমদ, আবদুল জলিল, যুবলীগের আহবায়ক মখদ্দুছ আলী, যুবলীগ নেতা শেখ আজাদ, শাখাওয়াত হোসেন, ইকবাল হোসেন শাহিন, শাহিন আহমদ, দুলাল মিয়া, সেচ্ছাসেবকলীগ নেতা বদরুল ইসলাম মহসিন, তরুনলীগ নেতা তোফায়েল আহমদ প্রমুখ।


