সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৫ ইং, ১১:৫৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৭১৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর দণ্ড কার্যকরে আর আইনি বাধা থাকল না।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউয়ের জন্য ২ নভেম্বর দিন ধার্য ছিল। ওই দিন শুনানি শেষে নতুন করে ১৭ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।
চলতি বছরের ১৬ জুন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সুপ্রীম কোর্ট।
আর ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
২০১৩ সালের জুলাই মুজাহিদকে আর অক্টোবরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১০ সালের জুন মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় মুজাহিদ গ্রেফতার হন। আর গাড়ি পোড়ানো মামলায় একই বছরের ডিসেম্বরে গ্রেফতার হন সালাউদ্দিন কাদের চৌধুরী। পরে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
তাদের ফাঁসির দণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্ট সব বিচারপতির স্বাক্ষরের পর ওই দিন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় প্রকাশ করেন আদালত।
মুজাহিদের মামলার রায় ১৯১ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ২১৭ পৃষ্ঠার। ইতোমধ্যে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আপিল বিভাগে রিভিউ আবেদন করে আসামিপক্ষ।