সাবেক সাংসদ শফিক চৌধুরীকে বিশ্বনাথ লাইটেস ষ্ট্যান্ড শ্রমিক লীগের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ৯:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার নতুন বাজারস্থ লাইটেস ষ্ট্যান্ড শ্রমিক লীগের উদ্যোগে শনিবার বিকেলে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ হচ্ছে শ্রমজীবি মানুষের প্রানের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদেশের কৃষক-শ্রমিকরা নিজেদের অধিকার নিয়ে বাঁচতে পারেন।
লাইটেস ষ্ট্যান্ড শ্রমিক লীগের সভাপতি মুহিবুর রহমান গোলাপের সভাপতিত্বে ও তুরন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক সুমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, মিজানুর রহমান, নূরুল ইসলাম, ময়না মিয়া, উপজেলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজর আলী, যুবলীগ নেতা রফিক হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আহমদ, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, লাইটেস ষ্ট্যান্ড শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, জুয়েল মিয়া, নির্বাহী সম্পাদক শাহিন মিয়া, যুগ্ম সম্পাদক মনির হুসেন, আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক সুমন, শাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনুকুল মালাকার নকুল, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ উন্নয়ন সম্পাদক উকিল দাস, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক মখলিছ মিয়া, কার্যনির্বাহী সদস্য মজনু মিয়া, ইমরান আহমদ, আখতার মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল আলী, মহসিন আলী, রাকিব মিয়া, আখতার মিয়া, শিল্টু দেব, বাদশা মিয়া, আব্দুল আহাদ, বাদশা মিয়া, রফিকুল ইসলাম খালেদ, জাকির মিয়া, দিলিপ বাবু, জমির আলী, কাওছার আহমদ।


