সিলেটে ২২ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫ ইং, ৭:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট জেলা পুলিশের উদ্যোগে গত অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখা পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার জেলা পুলিশ লাইনস্থ শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক সভায় ২২ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। সভায় জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা সভাপতিত্ব করেন।
সভায় ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, এসআই আমির উদ্দিন ও কনস্টেবল মাসুক রানাকে ২ শিবির কর্মীকে পাইপগান ও ককটেলসহ আটকের জন্য, বিশ্বনাথ থানায় কর্মরত এএসআই আনোয়ারুল ইসলাম পাঠান ও এএসআই নুরুল ইসলামকে পরোয়ানা তামিলের জন্য, বিয়ানীবাজার থানায় কর্মরত এসআই আমিনুর রহমানকে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের জন্য, কানাইঘাট থানায় কর্মরত এসআই রবিউল ইসলাম ও এসআই কামাল উদ্দিনকে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের জন্য, কোম্পানীগঞ্জ থানায় কর্মরত এসআই আক্রাম হোসেনকে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য, জৈন্তাপুর থানায় কর্মরত এসআই রুমেন আহমদকে মাদক উদ্ধারের জন্য, বালাগঞ্জ থানায় কর্মরত এসআই ইমাম হুসেনকে পরোয়ানা তামিলের জন্য, গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মশিউর রহমান ও এএসআই শংকর চন্দ্র দেবকে পরোয়ানা তামিলের জন্য, সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর সৈয়দ সফিকুল ইসলাম মুকুল ও কনস্টেবল সামছুল হককে আলাদতে রিমান্ডমঞ্জুরসহ বিভিন্ন আইনগত সহায়তা প্রদানের জন্য, জেলা বিশেষ শাখার এসআই আব্দুল কাইয়ূম গাজী, এসআই জাবেদ আলী, এএসআই দুলাল আহমেদ, কনস্টেবল নজিবুর রহমান ও কনস্টেবল আলী আহমদকে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক মাদক উদ্ধার ও পরোয়না তামিলে সহায়তার জন্য, ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল মুকিত ও সার্জেন্ট মোস্তাক আহমদকে মহাসড়কে যথাযথভবে ডিউটি অধিক সংখ্যক প্রসিকিউশন দাখিলের জন্য পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
সভায় গত শারদীয় দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নুরে আলম মিনা।


