৯০দশকের ছাত্রনেতা আহমেদ হুসাইন জামান সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এসেছেন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৬ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ,যুক্তরাজ্য:: সিলেট সরকারী কলেজ এর প্রাক্তন মেধাবী ছাত্র ও ৯০দশকের সিলেট জেলা ছাত্রদল নেতা,বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের কৃতি সন্তান বর্তমান দক্ষিন আফ্রিকা প্রবাসী আহমদ হুসাইন জামান এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য অবস্থান করছেন। তিনি সময় স্বল্পতার কারণে কলেজ জীবনের সহপাটি ও রাজনৈতিক সহকর্মী সহ সকল বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করছেন এবং তার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারে 07879 935972 ফোন দেওয়ার সকল পরিচিত ও শুভানুগ্রাহিদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি দৌলতপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে তাকে যুক্তরাজ্য সফরে স্বাগত জানানো হয়.


