ওসমানীনগরে উমরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫ ইং, ৯:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমদকে হয়রানীমূলক মামলায় গ্রেফতারের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে উমরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠনো এক বিবৃত্রি মাধ্যমে নেতৃবৃন্দ উক্ত ঘটনার নিন্দা জ্ঞাপন করেন অভিলম্ভে রাজু আহমদ এর উপর দায়ের কৃত হয়রানীমূলক মামলার প্রত্যাহারের জোর দাবি জানান।
নিন্দা জ্ঞাপনকারী হলেন, উমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রুপ, সাবেক সভাপতি হাফিজ রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া, বিএনপি নেতা আব্দুস শহিদ মেম্বার,মাখন মিয়া,রুপন আলী,ছায়েদ আহমদ,ইউনিয়ন যুবদলের আহবায়ক শিপু আহমদ,যুবদল নেতা মিসফা মিয়া,খলকু মিয়া,ফজর আলী,রেজুওয়ান আহমদ,ইসমাইল,সিজিল খান,সুমন আহমদ,স্বেচ্চাসেবকদল নেতা আবুবক্কর,মফচ্ছির আলী,ছাত্রদল নেতা এমরান আহমদ,আব্দুল আলিম,সুহেল আহমদ,মাসুদ আহমদ,মিজান মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


