দশপাইকা মাদ্রাসা মসজিদের দ্বিতলা নির্মানের কাজের উদ্বোধন কাল
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫ ইং, ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইউনিয়নের দশপাইকা আনোয়ারুল উলূম মাদরাসার মসজিদদুল আবরার ২য় তলা নির্মাণের কাজ উদ্বোধন ও চেক বিতরণী অনুষ্ঠান শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত হবে। মরহুম আলহাজ্ব আপ্তাব আলী হাজারী ফাউন্ডেশনের অর্থায়নে (প্রায় ২১ লক্ষ টাকায় ব্যয়ে) মসজিদের দ্বিতলা নির্মাণ করা হচ্ছে। মসজিদের দ্বিতলা নির্মাণ কাজ ও চেক হস্তাস্তর অনুষ্টানে আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওলনা জ.উ.ম,মুনাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদরাসার সভাপতি জয়নাল আবেদিন।
এতে এলাকার সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানান মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।


