বালাগঞ্জে যুব দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫ ইং, ৭:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বালাগঞ্জে যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সনদ ও যুব ঋন বিতরন করা হয়। রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্তকর্তা এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া।
শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আছগর, মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, উপজেলা সহকারী ভুমি কমিশনার নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মস্তফা কামাল, উপজেলা প্রজীব কর্মকর্তা শাহিনুর রহমান। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার এমএ রহিম, কম্পিউটার অপারেটার আজহারুল ইসলাম। বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি টিপু সুলতান, যুব কল্যান পরিষদের সভাপতি আব্দুস শহিদ, সফল যুবক এফতেখার আহমদ, ইমরান আহমদ, খায়রুল ইসলাম প্রমুখ।


