বিশ্বনাথ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ৬:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৭ বার পঠিত
বিশ্বনাথ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। জাপা নেতা কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও গোলাম জবদানীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, জয়নাল আবেদীন, মির খোকন, শরিফ আলী।সভায় রফিকুল আলম লালুকে আহবায়ক করে ৫১সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম আহবায়ক কাপ্তান মিয়া, মির খোকন, শরিফ আলী, গোলাম জবদানী, সাবলু মিয়া, তফজ্জুল হোসেন, সদস্য সিতাব আলী, জয়নাল আবেদীন, বাবুল আহমদ, আরব আলী, আব্দুল মিয়া, শাহীন আহমদ, সোহেল আহমদ, আওলাদ আলী, সাজ্জাদ মিয়া, সেলিম মিয়া, আব্দুল মতিন, খালেদ আহমদ,আব্দুস সালাম, গিয়াস উদ্দিন, ফজলু মিয়া, সইজ্জাদ মিয়া, আব্দুল মতিন মতন, সোনাফর আলী, আব্দুল বর, শানুর মিয়া, রফু মিয়া, রফিকুল ইসলাম মির, আরশ আলী, বজলু মিয়া, আরশ আলী, উকিল মিয়া, আব্দুর রশিদ, আকল আলী। -বিজ্ঞপ্তি


