বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫ ইং, ১:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৬ বার পঠিত
আবুল কাশেম:: বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এই চুরি সংঘঠিত হয়। তবে চুরি হওয়া ট্রান্সফরমারটি বিকল ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র টেকনিশিয়ান আজিজ আহমদ।এব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের নাইটগার্ড আব্দুর রাজ্জাক বলেন, রাতে আমি যখন হাসপাতালের ভিতরে ছিলাম তখন কে বা কাহারা ট্রান্সফারমারটি চুরি করে নিয়ে যায়। তবে কত কেভি ট্রান্সফরমার ছিল তা জানা নেই।
বিশ্বনাথ পল্লী বিদ্যুতের ভারপ্রাপ্ত ডিজিএম হারুনুর রশীদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


