বিশ্বনাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৩:১২ অপরাহ্ণ | সংবাদটি ৪৬৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: পরিবার পরিকল্পনা মা-শিশু,কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বুধবার বেলা ২টায় সিলেটের বিশ্বনাথে পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি কর্মকর্তা বিধান রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আলী নূর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আব্বাছ আলী, আবদুর নূর, মাহবুবুল হক মোল্লা, এ কে এম সামছুজ্জামান, জাহির আহমদ, জহুরা বেগম, নীলিমা দাস, চম্পা চক্রবর্তি, দৃপ্তি রানী, রীনা বালা দেসহ উপজেলার আটটি ইউনিয়নের পরিবার পরিকল্পনার মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।


