বিশ্বনাথে আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্ট গৃহ নির্মানের জন্য অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫ ইং, ৩:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্ট ইউ.কের পক্ষ থেকে এক অসহায় ব্যক্তিকে গৃহনির্মানের জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে । রবিবার রাতে বিশ্বনাথের কারিকোনা গ্রামের দিনমজুর মরম আলী(৫৭) কে ট্রাস্টের পক্ষ থেকে এ অনুদানের টাকা তুলে দেওয়া হয় । কারিকোনা গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ আব্দুল বারী, গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী মোঃ তৈমুছ আলী, হাজী মোঃ আব্দুন নুর, হাজী মোঃ বাবুল মিয়া, ট্রাস্টের স্থানীয় কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম জুবায়ের, স্থানীয় ট্রাস্টী আব্দুল হালিম অপু ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান ট্রাস্টের পক্ষে মরম আলীর হাতে এ অনুদান তুলে দেন। টাকা পেয়ে মরম আলী ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ অনুদানের টাকায় আমি খুবই উপকৃত হয়েছি। এ টাকা দিয়ে অনায়াসেই আমার ঘরের চাল হয়ে যাবে ।
প্রসঙ্গত,২০১৫ সালে সম্পূর্ন একটি পরিবারের উদ্যোগে গঠিত এই ট্রাস্ট বিশ্বনাথে সর্বপ্রথম বেসরকারী উদ্যোগে ১০ জন অসহায় বয়স্ক নারী-পুরুষকে আজীবন প্রতি মাসে ৫০০ (পাঁচশত) টাকা করে ভাতা চালু করে দারুন এক মহতি উদ্যোগ গ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ট্রাস্ট ১০ জনকে ভাতা প্রদানের পাশাপাশি আরো নানান সেবামুলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে।


