বিশ্বনাথে ওয়ার্ড জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫ ইং, ৬:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৪ বার পঠিত
বিশ্বনাথে দশঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি নেতা তুরাব আলীর সভাপতিত্বে ও যুবসংহতি নেতা ফয়ছল আহমদের পরিচালনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপা নেতা আজাদ মিয়া, আব্দুল মজিদ, ফেরদৌস আহমদ।সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৪৩সদস্য বিশিষ্ট ওয়ার্ড জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীরা হলেন- সভাপতি মিজান বিন আফরুজ চৌধুরী, সহ-সভাপতি ফজর আলী, দিলফর আলী, সাধারন সম্পাদক বাবুল মিয়া, সহ-সাধারন সম্পাদক জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া, সহ-সাংগঠনিক তোফাজ্জল হক, কোষাধ্যক্ষ আব্দুল বারিক, প্রচার সম্পাদক আব্দুল গণি, আইন বিষয়ক সম্পাদক চেরাগ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রেজিয়া বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান, সদস্য রায়হান আহমদ, ফটিক আহমদ, এছরাব আলী, দিলফর আলী, নুর মিয়া, আছকির মিয়া, ইরন মিয়া, তোরাব আলী, মনফর আলী, সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, সাদিকুর রহমান, মিজানুর রহমান, বাবুল আহমদ, শিপু আহমদ, রাসেদ আহমদ, আবিদ আলী, ছালিক মিয়া, কাওছার আহমদ, এবদাল হোসেন, শহর আলী, আব্দুল বাছিত, ইদ্রিস আলী, সুজন আহমদ, বাচ্ছু মিয়া, সালেহ আহমদ, ফয়ছল আহমদ, জাহাঙ্গীর আলম, জাবেদ আহমদ, বাদশা মিয়া। -বিজ্ঞপ্তি


