বিশ্বনাথে পাল্টাপাল্টি মামলা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৫ ইং, ৭:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১৪৬০ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরীর উপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুরউদ্দিনকে প্রধান অভিযুক্ত করে ১১ জনের নাম উল্লেখ করেও আরোও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিও গোলাম কিবরিয়া বাদী হয়ে ওই মামলা করেন। যার নং ১৮ (তাং ২৭/১১/১৫ইং)। মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন জানাইয়া গ্রামের শাহ আমিরউদ্দিন, ওয়াসিমউদ্দিন, মো. শাহজাহান, জসিমউদ্দিন, ছাত্রনেতা নিজাম, জুয়াদ আলী, মুসলিম আলী, দুলাল মিয়া, শামীম আহমদ, ইসলামউদ্দিন।
এদিকে, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন বাদি হয়ে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে আরও ১০ জনের নাম উল্লেখ্য করে ৪/৫জন অজ্ঞাতনামা রেখে মামলা দায়ের করেন। মামলা নং ২১। তাং ২৯. (১১) ১৫ইং।
উপজেলা পরিষদের সমন্বয় সভায় চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, গতকাল রবিবার আহমদ নূরউদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, ‘টিআর-কাবিখা-এডিপি’ প্রকল্প রেজুলেশনে ‘অন্তর্ভূক্তি ও বাতিল’ করা নিয়ে উপজেলা পরিষদের স¤মন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী এবং ভাইস-চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আহমেদ নুরউদ্দিনের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনার জের ধরে পরবর্তি সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর উপর অর্তকিতভাবে হামলা বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের মধ্যে একাধিক বার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শর্টগানের ১১ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।


