বিশ্বনাথে হাজারী ফাউন্ডেশনের ২১ লাখ ব্যয়ে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫ ইং, ৮:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে মরহুম আলহাজ্ব আপ্তাব আলী হাজারী ফাউন্ডেশনের অর্থায়নে দশপাইকা আনোয়ারুল উলূম মাদরাসার মসজিদুল আবরার দ্বিতলা নির্মাণ কাজের উদ্বোধনী ও চেক হস্তান্তর অনুষ্ঠান শুক্রবার রাত ৭টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মনোহর আলী মেম্বার, নুরুল ইসলাম, গিয়াসউদ্দিন, বকুল খান, মাওলানা লুৎফুর রহমান, মুক্তার খান, আহমদ আলী, চেয়াগ আলী, নোয়াব আলী, হাফিজ আরব খান, আশিকুর রহমান, আমির হোসেন, মনু মিয়া, শফিক আহমদ পিয়ার,তেরাব আলী,সাজিদুল ইসলাম, বজলু, হেলাল আহমদ সেবুল, মিজানুর রহমান, হাফিজ মনসুর, রুহেল আহমদ, শাহ জাহান আলী প্রমুখ।
এসময় হাজারী ফাউন্ডেশনের অর্থদাতা সিরাজুল ইসলাম হাজারী, রফিকুল ইসলাম হাজারী ও এমরুল ইসলাম হাজারী পক্ষে প্রায় ২১ লাখ ৩৫ হাজার চেক হস্তান্তর করেন গয়াছ আলী।


