বিশ্বনাথে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৫ ইং, ৬:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৫১৭ বার পঠিত
বিশ্বনাথে আগামী ২৭ নভেম্বর চলচল ঢাকা চল সমাবেশ সফলের লক্ষে শুক্রবার দুপুরে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমরের পরিচালনায় বক্তব্য রাখেন, রমা কান্তি দে, রনধার ধর, মতি মেম্বার, রানক মেম্বার, অজিত পাল, রুনু কান্তি দে, শংকর দাশ শংকু, দেবব্রত চক্রবর্তি দেবু, গৌরাঙ্গ মালাকার, ডাক্তার বিভাংশু গুণ বিভু, রনধীর দে বানু, করুনা বৈদ্য, শশাংক বৈদ্য, আগম তালুকদার, নির্মল দে, নন্দ লাল বৈদ্য, ধীরেন্দ্র সরকার লিদু, শান্ত বিশ্বাস। বিজ্ঞপ্তি


