যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজি আওলাদ মিয়া মাতা অসুস্থ:দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৬১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজি আওলাদ মিয়ার মাতা প্রবাসী নুরেছা বিবি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন। বর্তমানে সিলেট শিশু ক্লিনিকে বিশেজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। গত এক সপ্তাহ পূর্বে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পরলে সাথে তাঁকে সিলেটের নুরজাহান ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি থাকায় বর্তমানে তিনি শিশু ক্লিনিকে চিকিৎসাধিন রয়েছেন। নুরেছা বিবি অসুস্থতার খবর পেয়ে তাঁর পুত্র প্রবাসী আওলাদ মিয়া ও মেয়ের জামাই মোল্লাপাড়া ছইদ মিয়া কিন্ডার গার্টেন-এর প্রতিষ্ঠাতা মুহিনুজ্জামান শাহেনসহ একাধিক আত্বীয়-স্বজন যুক্তরাজ্য থেকে দেশে অবস্থান করছেন। পরিবারের পক্ষ থেকে খতমে কোরআনসহ দোয়া মাহফিল অনুষ্টিত হচ্ছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশের সকল আত্বীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহব্বান জানিয়েছেন নুরেছা বিবি’র পরিবার।


