আধুনিক পৌর সভা গড়তে নৌকা মার্কে ভোট দিন: কামরান
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৭২ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বর্তমান সরকারের দেশের উন্নয়ন সমৃদ্ধির লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখতে আপনার পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভা গড়তে আওয়ামীলীগ মনোনীত ও শেখ হাসিনার প্রার্থীকে নৌকা মার্কে ভোট দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নময় বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, জগন্নাথপুর পৌর সভার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব আব্দুল মনাফকে নির্বাচিত করুণ।
তিনি শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মনাফকে নৌকা মার্কা ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে গণসংযোগ ও পথ সভায় বক্তব্য কালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগ শেষে পৌর বাজারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন রশিদ’র সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের আহবায়ক সায়েফ আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সৈয়দ আবুল কাশেম, লুৎফুর রহমান, রেজাউল করিম, মিন্টু বক্ত, আমিনুর রশিদ, মাসুক ইবনে হানিফ, হোসেন আহমদ, রুমেল আহমদ, খলিলুর রহমান, সাদিকুর রহমান, তানভীর আহমদ পিয়াস, আব্দুল কাইয়ুম প্রমুখ।


