ওসমানীনগরে আশা’র ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ২:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৬২১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটে আশা’র উদ্যোগে তিনদিন ব্যাপী ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে সিলেটের জালালপুর ব্রাঞ্চে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জালালপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মোঃ এনামুল হক। অনুষ্ঠানে উদ্ধোধক ও সভাপতিত্ব করেন আশা’র সিলেট জোনাল অফিসের ডিএম এ.কে.এম মজমুল হক চৌধুরী। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরএম মোঃ জাকির হোসেন, জালালপুর ব্রাঞ্চের বিএম শফিকুল ইসলাম খান,এবিএম সাদিকুল ইসলাম,শিক্ষা সুপাভাইজার জীবনান্দ দাশসহ পিজিওথেরাপিষ্ট,আশার বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


