ওসমানীনগরে বাল্য বিবাহ প্রতিরোধে সভা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:১০ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটে যুব একাডেমির উদ্যোগে ও প্রটেক্টটিং হিউম্যান রাইটস প্রোগ্রাম আওতায় ওসমানীনগরে বহু বিবাহ,ব্যাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে সভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নুরপুর গ্রামের অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, শিক্ষানুরাগী শামছুল ইসলাম শামিম, এডভোকেট আকমল হোসেন। ইউ/পি সদস্য আব্দুল হাই এর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী শিপন আহমদ ও প্রজেক্ট অফিসার রাজীব আহমদ রাসেল এর যৌথ পরিচালনা বক্তব্য রাখেন, ইউ/পি সদস্য মনোয়ারা বেগম,সমাজকর্মী লাভলী বেগম হারুন মিয়া, হাজি মাহমদ আলী,আমিরুল হক,শায়েক আহমদ, অপু আহমদ,আব্দুর নুর,আব্দুল হাশিম প্রমুখ। সভায় বাল্যবিবাহ,নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সম্মেলিত ভাবে এগিয়ে আসার আহব্বান জানান। অনুষ্ঠানে এলাকার প্রায় অর্ধশতাধিক দম্পতিরা উপস্থিত ছিলেন।


