কদমতলীতে ম্যানহোলে শিশু, উদ্ধারের চেষ্টা চলছে
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৯ বার পঠিত
ডেস্ক রিপোর্ট :রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ইউনিয়নের পালপাড়া এলাকায় নীরব নামের ছয় বছরের একটি শিশু ম্যানহোলে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন জানান, তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে সেখানে এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি।কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিশুটি বিকাল সাড়ে চারটার দিকে পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে পড়ে যায় বলে খবর রয়েছে।


