গার্ডিয়ানের বর্ষসেরা মেসি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ২:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিশ্বখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানের জরিপে এবারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ক্লাব কাপে অংশ নেয়া বিশ্বের সব তারকা ফুটবলারকে নিয়ে প্রতিবছর এই জরিপ করে গার্ডিয়ান।গার্ডিয়ানের এবারের জরিপে অংশ নেন ৪৯টি দেশের ১২৩ জন ফুটবল বিশেষজ্ঞ। তাদের নিয়ে গঠিত প্যানেল বছরের সেরা ১০০ ফুটবলারকে প্রথমিকভাবে বেছে নেন। এদের থেকে রিয়াল মাদ্রিদের স্টাইকার ক্রিস্টিয়ানো রোনালদো আর বার্সেলোনার সতীর্থ নেইমার ও লুইস সুয়ারেজকে পেছনে ফেলে সবার সেরা হিসেবে বিবেচিত হয়েছেন বার্সার এই সুপারস্টার।
গার্ডিয়ান জানায়, এবার বিচারক প্যানেলের ৯১ জন সদস্য মেসিকে সবার ওপরে রাখেন। পয়েন্টের হিসাবে আর্জেন্টিনার এই অধিনায়ক সব মিলিয়ে পান ৪ হাজার ৮৭৩ পয়েন্ট। ৪ হাজার ৬২০ পয়েন্ট নিয়ে তার নিকটতম অবস্থানে রয়েছেন পর্তুগালের অধিনায়ক রোনালদো। রোনালদোর ঠিক পরেই আছেন মেসির বার্সেলোনার সতীর্থ ব্রাজিল স্টাইকার নেইমার। নেইমারের পয়েন্ট ৪ হাজার ৫৮২।


