জগন্নাথপুরে শ্রমিকলীগের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৯ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচন ও বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-সম্পাদক বিশ্বজিত পাল, দপ্তর সম্পাদক সুদিন কুমার দাস, উপজেলা হোটেল শ্রমিকলীগের সভাপতি অর্জুন রায় জীবন, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মুরাদ, সহ-সভাপতি মৃদুল কান্তি দাস, সাধারণ সম্পাদক নিরঞ্জন কর, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, সাংগঠনিক সম্পাদক হরিপদ দাস, যুবলীগ নেতা জিয়াউর রহমান প্রমূখ।


