জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৫২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ :: ছাতকের ইউনিয়ন তহশিলদার ছিদ্দিকুর রহমান কর্তৃক দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার ছাতক প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীকে হাত কেটে নেয়ার হুমকির ঘটনায় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ােভ প্রকাশ করেছেন।
নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাবের সভাপতি ডাঃ নয়ন রায়, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, হাছিনুর রশীদ ভূইয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য গোলাম সারোয়ার, আলী আছগর ইমন, এমডি মুন্না প্রমূখ।


