বিশ্বনাথে খেলাফত মজলিসের নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৬৫ বার পঠিত
বিশ্বনাথে আগামী ২৭ ডিসেম্বর খেলাফত মজলিসের ২৬তম প্রতিষ্টা বার্ষিক উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সায়েক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আবদুল মতিন, মাওলানা উবায়দুল হক, সহ-সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাসিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শরিফ উদ্দিন, বায়তুন সম্পাদক এনামুল হক, অফিস ও প্রকাশনা সম্পাদক রফিক আহমদ রাজু, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম জাকারিয়া, নির্বাহী সদস্য মাওলানা এবাদুর রহমান, শামিম আহমদ, আলমাছ আলী, কামরুল ইসলাম, তোফায়েল, আবদুশ শহিদ, আবু সুফিয়ান, খায়রুল ইসলাম, রাসেল আহমদ, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা রফিক আহমদ, জাহাঙ্গীর আলম কবির, মাওলানা আবদুল্লাহ, মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি


