বিশ্বনাথে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৬ বার পঠিত
সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে সোহেল আহমদ মুন্না দায়িত্ব লাভ করায় আনন্দ মিছিল করেছে বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন ছাত্রলীগ।
শুক্রবার বিশ্বনাথের আমতৈল বাজারে আয়োজিত মিছিল পরবর্তী এক পথসভা অনুষ্ঠিত হয়।
রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আবুল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক সুমন, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা মাছুম আহমদ।
সভায় বক্তারা বলেন- ছাত্রলীগে ত্যাগ ও কর্মের ফলে সোহেল আহমদ মুন্না গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুছা মিয়া, শিক্ষা পাঠ্যচক্র সম্পাদক সহিদুল ইসলাম, আইন সম্পাদক হেলাল, সহ সম্পাদক আয়বুল, খালেদ, জাহিদ, মোস্তাক, সদস্য মানিক, সোহেল, আকমল, এরশাদ, আনোয়ার, এম সি কলেজ ছাত্রলীগ নেতা মাহবুব, আলীম, শরফ প্রমুখ।বিজ্ঞপ্তি


