বিশ্বনাথে প্রবীন বিএনপি নেতা আলকাছ আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫ ইং, ১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৭০৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার প্রবীন বিএনপি নেতা ও জননেতা নিখোঁজ এম ইলিয়াস আলী অত্যান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব এবং বৈরাগী বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী,বিশ্বনাথ উপজেলা যুবদলের অন্যতম নেতা সেবুল মিয়া, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজাদুর রহমান আজাদের পিতা আলকাছ আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় জানাযার নামাজ স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে বিভিন্ন রাজনীতি দলের নেতা,ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের জানাযার নামাজ শেষে মরহুমের উপজেলার নওধার গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, বিএনপি নেতা আলকাছ আলী গতকাল সোমবার বিকাল ৪:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন।


