বিশ্বনাথে বণিক সমিতির নির্বাচনে এক গ্রামের ১৪ প্রার্থী!
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৫ ইং, ১২:২২ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে। নির্বাচনে ১৫টি পদে ৩৩জন প্রার্থী অংশ গ্রহন করছেন। আর প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই উপজেলা সদরের নতুন বাজারস্থ বিভিন্ন স্থানে পোষ্টার ও ব্যানারে বাজারে ওলি-গলি সয়লাব করে রেখেছেন। উপজেলা সদরে নতুন বাজার ছেয়ে গেছে পোষ্টার ও ব্যানারে।
এবারের বণিক কল্যাণ নির্বাচনে সভাপতি পদে ৪জন,সহ-সভাপতি পদে ৪ জন, সাধারন সম্পাদক পদে ৫জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২জন, অর্থ সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ পদে ৩জন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২. তিনটি ওয়ার্ডে কমিশনার পদে ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন। বাজারে ভোটার রয়েছেন ৯১৩জন। বাজারের সবার মুখে এখন নির্বাচন নিয়েই আলোচনা। চায়ের দোকান গুলো যেন আলোচনা আর সমালোচনার কেন্দ্র স্থলে পরিনত হয়েছে। এ নির্বাচনের ৩৩জন প্রার্থীর মধ্যে উপজেলার জানাইয়া গ্রামের ১৪জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনকে সামনে রেখে ওই গ্রামের প্রার্থীরা প্রতিদিন ভোটাদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে বসে নেই নির্বাচনে প্রার্থীরা সকাল থেকেই ছুটছেন বাজারের ভোটারদের কাছে। বাজারের পাশা-পাশি বাড়িতেও যাচ্ছেন ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে. উপজেলার নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী অংশ গ্রহন করছেন। তারা সবাই জানাইয়া গ্রামের বাসিন্দা। সভাপতি প্রার্থীরা হলেন-হাজী মবশ্বির আলী (দেয়াল ঘড়ি) প্রতিক নিয়ে লড়ছেন, ময়না মিয়া (চেয়ার) প্রতিক নিয়ে লড়ছেন, আবদুস শহিদ (আনারস) প্রতিক নিয়ে লড়ছেন ও শামিম আহমদ (ছাতা) প্রতিক নিয়ে লড়ছেন। একই গ্রামের সাধারণ সম্পাদক পদে হাসমত আলী (বল) প্রতিক নিয়ে লড়ছেন ও জামাল মিয়া (চাকা) প্রতিক নিয়ে লড়ছেন, জানাইয়া গ্রামের ১নং ওর্য়াডে কমিশনার পদে এমদাদ হোসেন নাঈম (খেজুর গাছ) প্রতিক, বিলাল আহমদ (পজাপতি) প্রতিক, আবদুল মতিন (সেলাই মেশিন), ২নং ওয়ার্ড কমিশনার পদে সুন্দর আলী রুহেল (বালতি) প্রতিক, জয়নাল মিয়া (সেলাই মেশিন) প্রতিক, আশক আলী (খেজুরগাছ) প্রতিক, সেবুল মিয়া (পজাপতি) প্রতিক, গিয়াস উদ্দিন (পজাপতি) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছে। ভোটাদের ধারনা এদের মধ্যে অনেকেই জয়ী হওয়ার সম্ভবনা রয়েছেন।
উপজেলা সদরের নতুন বাজার বণিক সমিতির নির্বাচনে বাজারে চায়ের টেবিল এখন নির্বাচনী আলোচনায় ঝড় বইছে। ভোর বেলা থেকে প্রচন্ড কুয়াশা পরলেও প্রার্থীরা কুয়াশকে উপেক্ষা করে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যেতে দেখা যায়। চায়ের টেবিলে চলছে এখন নির্বাচনী আলাপ-আলোচনা। ভোটারা প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ করছেন। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা করতে দেখা যায়। নির্বাচনের প্রার্থীদের নিয়ে চলছে বিভিন্ন মন্তব্য। তবে এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ভোটাদের সঙ্গে কথা বলে জানাযায়। তবে কে হবেন উপজেলা সদরের নতুন বাজারে অভিভাবক তার জন্য আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সভাপতি প্রার্থী শামিম আহমদ বলেন, আমাদের গ্রামের চারজন সভাপতি প্রার্থী রয়েছেন। তবে এ নির্বাচনে তিনি জয়ী হবেন বলে শতভাগ আশিবাদি।
আবদুশ শহিদ মেম্বার বলেন, দীর্ঘদিন ইউপি সদস্য নির্বাচিত ছিলাম। বাজারের ব্যবসায়ীদের আহবানে এবারের বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশগ্রহন করি। আশাকরি ভোটারা আমাকে নির্বাচিত করবেন।
নির্বাচন কমিটির সদস্য সচিব মখদ্দুছ আলী বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি তিনি আহবান জানান।


