বিশ্বনাথে ভাটিপাড়া গ্রামে ইসলামী মহাসম্মেলন ২২ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে ৭ম ইসলামী মহাসম্মেলন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভাটিপাড়া গ্রামবাসির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লামা নজমুদ্দীন চৌধুরী। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন তরুণ সংগঠক মিয়াদ আহমদ।


