বিশ্বনাথে হরিকলস গ্রামে ইসলামী সুন্নী সম্মেলন ৪ জানুয়ারী
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে ৪ জানুয়ারী সোমবার মরহুম হাজী মো. ওয়াছিদ উল্লাহ ও উম্মতে মোহাম্মদী (স.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ৩য় বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন হরিকলস বেপারী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন হরিকলস গ্রামের বিশিষ্ঠ শিক্ষানুরাগী এম. আলকাছ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।


