বিশ্বনাথ স্যোসাল ডেবলাপমেন্ট ট্রাস্ট মানবতার কল্যানে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে— শাহ শামীম আহমদ
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৫ বার পঠিত
যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ বলেছেন বিশ্বনাথ স্যোসাল ডেবলাপমেন্ট ট্রাস্ট গঠনের পর থেকে বিশ্বনাথের শিক্ষা, স্বাস্হ্য অবকাঠামো নিরমান কোরআন শিক্ষা প্রশিক্ষন সহ মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকের চিকিৎসা সহায়তাসহ মানবতার কল্যানে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
তিনি গত ৭ ডিসেম্বর সোমবার লন্ডনে বিশ্বনাথ রাম সুন্দর হাই স্কুলের সাবেক শিক্ষক লিয়াকত আলীর চিকিৎসা সহায়তা ফান্ড দেশে পাঠানো উপলক্ষে বিশ্বনাথ স্যোসাল ডেবলাপমেন্ট ট্রাস্ট আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।
সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন লন্ডন মহানগর যুবলীগ সাধারন সম্পাদক ফয়ছল হোসেন সুমন।
সভায় বক্তৃতা করেন সাংগঠনের সহ সভাপতি মাহফুজুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জিয়া সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, এ, জে, লিমন, সুহেল আহমদ, আবুল ফয়েজ, আনোয়ার খান, জাহেদ আহমদ, শাহ মিনার আলী, সানাউর রহমান, রফিকুল ইসলাম, তাজ উদ্দিন, জামাল চৌধুরী, রুহেল আহমদ, মিছবাউর রহমান, জাবির আহমদ। বিজ্ঞপ্তি


