শেষ চারের স্বপ্ন ভঙ্গ সিলেটের
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৫ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: কুমিল্লার দেয়া ১৫১ রানের টার্গেট নিয়ে ব্যাটকরতে নেমে মাত্র ৭৯ রানেই শেষে হয়ে গেল সিলেটের ইনিংস। সেই সঙ্গে শেষ চারে ওঠার স্বপ্নও ভেঙ্গে গেলো সিলেটের। আগের ম্যাচে ঢাকাকে হারিয়ে চতুর্থ দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছিল সিলেট। তবে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো মুশফিক-আফ্রিদিদের সিলেট।
ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে সিলেট কোবের ২১ রান, মোমিনুল হকের ১৫ আর জুনায়েদ সিদ্দিকীর ১০ রান ছাড়া আর কেউ তেমন স্কোর করতে পাড়েনি। শহীদ আফ্রিদী ৬ রান ও মোহাম্মাদ শাহদী ৬ রান।
কুমিল্লার হোম ৩ টি , রাসেল ও জাহেদ ২ টি করে এবং আবু হায়দার ও নাঈম ইসলাম ১টি করে উইকেট নেন।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মোটামুটি বিপদেই পড়েছে কুমিল্লা। শুরুতেই লিটন দাসকে হারায় তারা। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানের মাথায় মোহাম্মদ শহিদের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (৪)।
দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদ ও ইমরুল কায়েসের ব্যাটে শক্ত অবস্থানে চলে যায় কুমিল্লা। এই জুটিতে সংগৃহীত হয়েছে ৫২ বলে ৬৮ রান।পরে শেহজাদ ৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কার মারে ৪২ এবং ইমরুল কায়েস ২৮ বলে দুটি চার ও একটি ছক্কার মারে ২৭ রান করে আউট হয়ে যান।
শেষ দিকে এসার জাইদি ২৯ বলে দুই চার ও এক ছক্কার মারে ৩১ আর অলক কাপালি ২৬ বলে এক চার ও দুই ছক্কায় ৩২ রান করলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান। সিলেটের বোলারদের মধ্যে শহীদ, রুবেল ও আফ্রিদি নেন একটি করে উইকেট।