সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
নিউজ ডেস্ক::সিলেট জেলায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ও ট্রাক ইউনিয়ন।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত টোল আদায় ও পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধসহ পাঁচ দফা দাবিতে তারা এই কর্মসূচীর ডাক দিয়েছেন। সোমবার বিভিন্ন দাবিতে দিনভর ধর্মঘট পালন করে ট্রাক শ্রমিক ইউনিয়ন। তাদের দাবির সঙ্গে একাত্মতা করে পরিবহন শ্রমিক ইউনিয়ন ।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, সিলেটের বিভিন্ন সড়কে পুলিশি হয়রানি ও শ্রমিকদের নির্যাতন করার পাশাপাশি অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। প্রতিটি সড়কে দফায় দফায় টোল দিতে হচ্ছে। এসব বন্ধের দাবিতে সোমবার দিনভর ট্রাক ধর্মঘট করেছেন তারা।


