আ’লীগ সরকার ক্ষমতায়, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬৩০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জগন্নাথপুর মধ্য বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ছেলে কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক আজিজুস সামাদ ডন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া। জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আবদাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক কল্যাণ কান্তি রায় সানির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলীয় মনোনয়ন বঞ্চিত মেয়র প্রার্থী সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, মিন্টু রঞ্জন ধর, শাহীন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবলীগের আহবায়ক ছালিক আহমদ ডন, যুবলীগ নেতা ফজলুর রহমান, জগন্নাথপুর বাজার সেক্রেটারী দিলোয়ার হোসেন প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো জনতা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী বড় আশা করে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক দিয়ে আব্দুল মনাফকে আপনাদের কাছে পাটিয়েছেন। আপনারা ভোট দিয়ে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করুন। বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষতায়, তাই আপনাদের পৌরসভার উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন। আপনারা বিএনপির প্রার্থীকে নির্বাচিত করলে কোন অগ্রগতি হবে না বরং অশান্তি বাড়বে। বক্তারা আরো বলেন, বিএনপির মেয়র থাকায় বিগত ৫ বছরে জগন্নাথপুর পৌরসভার কাঙ্খিত উন্নয়ন হয়নি।
তাই উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে। সভায় আনুষ্টানিকভাবে দৃষ্টিনন্দন একটি কাঠের নৌকা অতিথিদের হাতে তুলে দেন বাজার সেক্রেটারী দিলোয়ার হোসেন।


