বিশ্বনাথ আ.লীগের সম্পাদক বাবুল আখতারের মেয়ে ফাইজার গোল্ডেন এ প্লাস লাভ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১৮২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ফাইজা বেগম এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্বপূর্ণ ফলাফল করে।ফাইজা বেগম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষিকা নেহারুন নেছা দম্পতির মেয়ে।
ফাইজা বেগম জানায়, ৬-৭ ঘন্টা নিয়মিতভাবে পড়ালেখা করে এ কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। ভাল ফলাফলের পিছনে বাবা-মা, শিক্ষক শিক্ষিকার অবদান রয়েছে। সে পড়ালেখা করে একজন ডাক্তার হতে চায় এজন্য সবার দোয়া প্রার্থী।


