ওসমানীনগরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ৬৩২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে লিপাছ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড একই সঙ্গে দুই মহিলার কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শওকত আলী তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ ও জরিমানা আদায় করেন।
সোমবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মোহাম্মদ নজিব আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সাদিপুর ইউপির সাদিপুর গ্রাম থেকে এক কেজি গাজাসহ লিপাছ মিয়াকে এবং দয়ামীর ইউপির নিজকুরুয়া আবদুল করিমের স্ত্রী ও গোয়ালাবাজার ইউপির নগ্রীকাপন গ্রামের আবদুল হেকিমের স্ত্রীকে আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের এই দন্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন পরিদর্শক মোহাম্মদ নজিব আলী।


