ওসমানীনগরে মারওয়াহ হজ্জ গ্রুপের পুনর্মিলনী অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০১৫ ইং, ২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৩২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে মারওয়াহ হ্জ্জ গ্রুপের পুনর্মিলনী ২০১৬ সালের হজ্জ বুকিং অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ সাদীমহল কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ মারওয়াহ ট্রাভেলস তত্বাবধানে মারওয়াহ হজ্জ গ্রপের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মারওয়াহ হজ্জ গ্রপের সিলেটের সমন্নয়ক মাওলানা কাজী আব্দুস সালাম রশিদী এর সভাপতিত্বে ও মাওলানা মুতাসিম বিল্লাহ জাললীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আলহাজ্জ হাফেজ মাওলানা মাহবুব বিন আলাউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমাজের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মিনহাজ উদ্দীন,জাতীয় ইমাম সমাজের অর্থ সম্পাদক মাওলানা মুফতি আনওয়ারুল হক, ঢাকার ডেমরা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইমরান আহমদ, জাতীয় ইমাম সমাজের কেন্দ্রীয় সহসভাপতি মফতী জাফর আহমদ,শায়খুল হাদীস মাওলানা শেখ আব্দুস শহিদ গলমুকাপনী।
বক্তব্য রাখেন আলহাজ্জ মাওলানা কাজী রফিক আহমদ তাজপুরী, মাওলানা মশাহিদ আহমদ দয়ামীরী,মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম,মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা আব্দুল মতিন গজনবী,মাওলানা লুৎফুর রহমান, হাফিজ মাওলানা আব্দুস সালাম,মাওলানা সাঈদ আহমদ,মাওলানা মঈন উদ্দিন, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকী,আলহাজ্জ জামাল আহমদ,মো: ইসলাম উদ্দিন, হাফিজ সিরাজুল ইসলাম,মাওলানা শাহ ফয়সল আমিন, মাওলানা আব্দুল হামিদ,মাওলানা নুরুল ইসলাম প্রমুখ


