ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৫০ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে রোববার আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবদমান দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার বেলা ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শাহজাহান সিদ্দিক সাবুল, মিছবাহ, জাবের ও সুমন। তাৎক্ষনিকভাবে অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগকর্মী মুক্তিযোদ্ধা কর্যালয়ের সামনে জড়ো হয়। একই সময়ে সভাপতি মিছব্হা উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা পুরান বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়। বেলা ১টার দিকে উভয় পক্ষ পৃথক মিছিল নিয়ে একে অপরের মুখোমুখি হয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছলে পরিস্থিতি শান্ত হয়।


