জগন্নাথপুরে নৌকার সমর্থনে শ্রমিকদের সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে উপজেলা হোটেল শ্রমিকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা হোটেল শ্রমিকলীগের সভাপতি অর্জুন রায় জীবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম-সম্পাদক বিশ্বজিত পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হোটেল শ্রমিকলীগের উপদেষ্টা হেলাল মিয়া, মাখন তালুকদার, শংকর রায়, কামাল মিয়া, তপন দাস, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মুরাদ, সহ-সভাপতি মৃদুল কান্তি দাস, যুগ্ম-সম্পাদক প্রমোদ দাস, অর্থ সম্পাদক মোহন মিয়া, সাংগঠনিক সম্পাদক এলাইছ মিয়া, সহ সম্পাদক আনফর মিয়া, প্রচার সম্পাদক রাসেল মিয়া, দপ্তর সম্পাদক পাখি মিয়া, আইন সম্পাদক সজ্জাদ মিয়া, সদস্য প্রবীর দাস, রাজু চৌধুরী, প্রদীপ কর ও ফরিদ মিয়া।


