জগন্নাথপুরে ব্যবসায়ীদের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:১১ অপরাহ্ণ | সংবাদটি ৪৮৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার তদারক কমিটির কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষ্যে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাণীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মজলুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, ব্যবসায়ী হাজী মকবুল হোসেন, ফজলুল হক মেম্বার, কাজী নজরুল ইসলাম নিজামী, জবরুল ইসলাম, ধণেশ রায়, সালেহ আহমদ, মোতাহির আলী, সাদ্দাম হোসেন মায়া, ছাত্রলীগ নেতা এমডি মুন্না প্রমূখ।


