জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় চালক আহত
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:১১ অপরাহ্ণ | সংবাদটি ৫১৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুল কাইয়ূম (২৫) নামের এক গাড়ি চালক আহত হয়েছেন। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার হাটিপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
জানাগেছে, শনিবার সকালে প্রাণ কোম্পানীর একটি কাভার্ডভ্যান জগন্নাথপুর বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে পৌর শহরের ইসহাকপুর গ্রামের আল জান্নাত মাদ্রাসা এলাকায় গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সরাসরি ধাক্কা দিলে গাছের চাপায় গাড়ির সামনের অংশ ভেঙে নিজ ড্রাইভিং সিটে চালক আব্দুল কাইয়ূমকে চাপা দিয়ে রাখে। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অনির্বাণ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের লিডার নবকুমার সিংহের নেতৃত্বে দমকল বাহিনী ও বালাগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মজনু মিয়ার নেতৃত্বে আরেক দল দমকল বাহিনীর সদস্যরা র্দীর্ঘ প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে গাড়ির বিভিন্ন অংশ কেটে গুরুত্বর আহত অবস্থায় গাড়ি চালক আব্দুল কাইয়ূমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


