জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৪ নারী আহত
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ::সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৪ নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও গ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে।
জানাগেছে, শুক্রবার দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা সৈয়দপুর গ্রাম থেকে জগন্নাথপুর আসার পথে ঘটনাস্থলে একটি ব্রিজে উঠতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রী রাবেয়া বেগম (৫০), সেলিনা বেগম (৫৫), সোহাগী বেগম (২৯), আরিয়া বেগম (১৬) সহ ৪ নারী যাত্রী আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।


