বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথে যুবলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১২২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মাঠে ওই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলীর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান, সাধারন সম্পাদক বাবুল আখতার, আ’লীগ নেতা আমির আলী, আসাদ উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগ নেতা আব্দুর রউফ, ঝলক পাল, সেচ্চা সেবকলীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা যুবীগের যুগ্ন আহবায়ক আশিক আলী। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। সাংস্কৃতিক অনষ্টিানে গান পরিবেশন করেন, ঢাকা থেকে আগত ফকির শাহাব উদ্দিন, এফএম সুমন, কিশোর পলাশ, স্থানিয় কন্ঠশিল্পি পলি রানী দে ও সূধা। সম্পুর্ণ অনুষ্টানটি বিওবি চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন শ্রেনীর পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


